1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৭৩৪ Time View

জাহাঙ্গীর আকন্দ ঃ টঙ্গীতে অষ্টম শ্রেণীর ছাত্র ইসমাইল সরকার (১৪)কে অপহরণ ও মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করে তুরাগ নদীতে লাশ ফেলে দেওয়া সেই খুনি আতাউল হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। গত ১০ এপ্রিল শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিন বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার ইলতুৎ মিশ এর নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের নেতৃত্বে এসআই ইয়াছিন আরাফত সঙ্গীয় ফোর্সসহ চৌকস একদল পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিএমপি-ঢাকা কামাড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার সাঘাটা থানার রামনগর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে আতাউর রহমান।
পুলিশ জানান, গত ১৯/০৩/২০২১তারিখ সন্ধ্যায় টঙ্গী তুরাগ নদীর কিনারায় পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়। মামলা নং-২৫। মামলাটি তদন্তকালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিহত ব্যাক্তির পরিচয় জানার জন্য গাজীপুর মেট্রোপলিটনসহ আশপাশের জেলাগুলোতে ফেসবুক ও বিভিন্ন সামাজিক মাধ্যমে নিহতের ছবি ছড়িয়ে দেয়া। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে জনসমাগমের স্থানে নিহতের ছবি প্রিন্ট করে টানিয়ে দেয়া হয়। উল্লেখ্য এই ঘটনায় ডিএমপির তুরাগ থানায় একটা নিখোঁজ জিডি হয়। জিডি নাম্বার ৯১১ তারিখ ১৮/ ৩ /২০২১। হারানো জিডির সূত্র ধরে টঙ্গী পশ্চিম থানার ইয়াসিন আরাফাতসহ একটি টিম নিহতের অস্থায়ী ঠিকানা কামারপাড়ায় উপস্থিত হয়ে নিহতের বাবা-মাকে ছবি প্রদর্শন করে, নিহতের জামা কাপড় দেখিয়ে, নিহত ব্যক্তিকে সনাক্ত করা হয়। নিহত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধানঘরা গ্রামের নূর নবী সরকারের ছেলে ইসমাইল হোসেন। সে ঢাকা কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলো।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম জানান, আসামি আতাউল নিহত ব্যাক্তির বাবার কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবী করেন। দাবীকৃত টাকা না পেয়ে ইসমাইল হোসেনকে খুন করে। গ্রেফতারকৃত আতাউর ঘটনার সাথে জড়িত বলে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD