ডেস্ক সংবাদ: ছবির নিষ্পাপ শিশুটিকে দেখেছেন ?
ও বলতে চাচ্ছে, “কত সুন্দর এই পৃথিবী কিন্তু একটি অসুখ আমাকে নিয়ে যেতে চাচ্ছে। আমি তো আপনার পরিবারের সন্তান হতে পারতাম। কি করতেন তখন? আমাকে বিনা চিকিৎসায় চলে যেতে দিতেন?
ডাক্তার আংকেলরা বলেছেন, সময় খুব কম। চিকিৎসা না করলে আমার এই হাসি আর দেখতে পাবেন না।
আমার এই আংকেল-আন্টিরা কি পারে না আমাকে বাচিয়ে রাখতে। আপনার বাজেট থেকে সামান্য টাকাও আমার জন্য আর একটু বেচে থাকার আশা।
এইটুকু আশা কি করতে পারি না আমি?”
মহান আল্লাহ্তায়ালা Mustaquimur Rashid Kekul কেকুলকে (01 Batch, Business Administration Discipline, Khulna University) ভালবেসে ঘর আলো করে মেয়ে দিয়েছেন। মেয়ের নাম মাহদিয়া। ফুটফুটে মাহদিয়া বাবা মায়ের কোল আলো করে এসেই জানান দেয় সে বিলিয়ারি এট্রেশিয়া (Billiary Atresia) নামের লিভারের এক ভয়াবহ রোগে আক্রান্ত। এজন্য মাত্র দুই মাস বয়সেই ছোট্ট মাহদিয়াকে ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। কিন্তু সার্জারি করেও পার পাওয়া যায়নি। এখন লিভার প্রতিস্তাপনই জীবন রক্ষার শেষ উপায়! Dr. Rela Institute & Medical Center-Chennai তে পরামর্শ করে জানা গেছে ওর লিভার প্রতিস্থাপন করা যাবে। চিকিৎসা ও আনুসাঙ্গিক ব্যয় হবে প্রায় ৯০ (নব্বই) লক্ষ টাকা।
এতবড় চিকিৎসার ব্যায়ভার একটা মধ্যবিত্ত পরিবারের সামর্থ্যের বাইরে। বাচ্চাটা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে। ওর চোখ হলুদ হয়ে যাচ্ছে, পেট শক্ত হয়ে ফুলে যাচ্ছে। মুখের মিষ্টি হাসিটুকু ধীরেধীরে মলিন হয়ে যাচ্ছে। কেকুল কিংবা ওর স্ত্রী দীপার জন্য এই ফুরিয়ে যাওয়া দেখাটা কতটা কষ্টের সেটা একবার চোখ বন্ধ করলেই বোঝা যায়। আমরা কি পারিনা এই ছোট্ট শিশুটিকে সুস্থ করে তুলতে? নিশ্চয়ই পারি। সবাই মিলে চাইলেই পারি ইনশাআল্লাহ। হাতে বেশি সময়ও নেই। মাহদিয়াকে ফেরাতে একটা তহবিল সংগ্রহ করা হচ্ছে। পরিমাণে যাই হোক, অংশগ্রহণ করুন। বিন্দু দিয়ে সিন্ধু হলে আমরাও পারবো নিশ্চয়ই। নিচে ডিটেইলস দেয়া আছে। আসুন আমরা এই নিষ্পাপ শিশুটির মুখের হাসিটুকু বাঁচিয়ে রাখি আর ওর জন্য অনেক অনেক দোয়া করি।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
Md. Mustaquimur Rashid – DBBL A/C : 101.101.29387 Local Office branch
Kanij Nahar Deepa-DBBL A/C : 110.103.103459, Dhanmondi branch
bKash Personal: 01712634956 Mustaquimur Rashid Kekul
Redowan Aftab Khan – SCB A/C – 18-1300263-01
bKash Personal: 01711688595 Redowan Aftab Khan
bKash Personal: 01787007799 Md.Zahidul Haque
অনুরোধঃ
১. পরিমান বেশী হলে ব্যাংক এ্যাকাউন্টে পাঠানোর অনুরোধ করছি।
২. রেদওয়ান বা জাহিদের এ্যাকাউন্টে বা বিকাশে পাঠালে একটি মেসেজ দেয়ার অনুরোধ করছি।
দয়া করে একটিবারের জন্য হলেও চোখ বন্ধ করে কল্পনা করুন, আমার আপনার সন্তানের সামনে এরকম পরীক্ষা আসলে কি করতাম?
যদি মনে করেন, আপনার শেয়ারে কিছু মানুষ এতটুকু সহযোগিতার হাত বাড়াতে পারে, তাহলে, প্লিজ শেয়ার করুন।