1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

“অধিক সংক্রমিত এলাকায় সম্ভব হলে আংশিক লক ডাউনের প্রস্তাব করা হয়েছে” – স্বাস্থ্যমন্ত্রী।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৭৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন,”গত ২৮ ফেব্রুয়ারী দেশে করোনা আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশের মতো।আর এখন সেটি হয়ে গেছে প্রায় ১৩ শতাংশ।প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এই মুহুর্তে করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতির চাকা থেমে যেতে পারে,মানুষের আর্থিক বড় রকমের সংকট হতে পারে।এ বিষয়গুলি মাথায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের কাছে বেশকিছু প্রস্তাবনা দেয়া হয়েছে।এর মধ্যে রয়েছে-১) যেসব এলাকায় এখন সংক্রমণের হার বেশি সে এলাকাগুলিতে সম্ভব হলে আংশিক লক ডাউন করা,২) বিনোদন কেন্দ্রগুলি বন্ধ রাখা,৩) পিকনিক,ওয়াজ-মাহফিল বন্ধ রাখা,৪) বিয়ে-সাদির অনুষ্ঠান সীমিত করা,৫) কোয়ারান্টাইন ব্যাবস্থা জোরদার করা,৬)সকল যানবাহন,বাস,স্টীমারে যাত্রী অর্ধেক বা তারো কম রাখা,৭) অফিস আদালতে কম আসা যাওয়া করা,৮) মুখে মাস্ক ছাড়া কোন সার্ভিস ব্যাবস্থা না রাখা,৯) মোবাইল কোর্ট বাড়িয়ে দিয়ে জড়িমানা ব্যাবস্থা জোরদার করাসহ আরো বেশকিছু প্রস্তাবনা দেয়া হয়েছে।আশা করা যাচ্ছে আগামী ২-৩ দিনের মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।”

আজ দুপুরে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে হাসপাতাল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন জুমে অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটকে বিশ্বের একটি অন্যতম চিকিৎসাকেন্দ্র হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের আরো গতিশীল হয়ে কাজ করার আহবান জানান।এই ভবনটিকে ৪ তলা থেকে ৮ তলা বিশিষ্ট করা ও ৪১৪ টি বেড থেকে এখন ১২৫০ বেডে বৃদ্ধি করতে পারায় দেশের অসহায় বহু রোগী চিকিৎসা সেবা বেশি পাবে বলে মন্ত্রী জানান।এর পাশাপাশি দেশের ৮ বিভাগে ৮ বিশেষ হাসপাতাল নির্মানের কাজ অনেকটাই এগিয়ে গেছে বলেও মন্ত্রী জানিয়েছেন।এই ৮ হাসপাতাল নির্মানের পর দেশে হৃদরোগ চিকিৎসার জন্য আরো অন্তত ১৪০০ বেড বৃদ্ধি পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD