1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

সোহাগ আনসাকসেস হলেও টিম পল্লবী সাকসেস.

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১০৮৭ Time View

লেখক : কাজী ওয়াজেদ আলী, অফিসার ইনচার্জ (ওসি) পল্লবী থানা,ডিএমপি,ঢাকা !       ব্যক্তিজীবন, শিক্ষাজীবন এমনকি কর্মজীবন কোনোটাতেই সাকসেস না হতে পারায় সোহাগের মনে অনেক কষ্ট! মনের কষ্টে বলছিল সে, স্যার আমার জীবন এতটা আনসাকসেসে ভরা কেনো?

ছাত্রজীবনে সোহাগ এসএসসির টেষ্টে ফেল করায় পরীক্ষার অংশ নিতে না পেরে জীবনের প্রথম আনসাকসেস হয় সে। তবে এসএসসির গন্ডি না পেরোলেও কথাবার্তায় যথেষ্ট স্মার্ট সোহাগ।

পড়াশোনায় আনসাকসেস হয়ে সে প্রেমের দিকে নজর দেয়। বারবার বিভিন্ন মেয়ের কাছে প্রত্যাখ্যাত হয়ে অর্থাৎ আনসাকসেস হয়ে ভেংগে পড়লেও দমে যায়নি সোহাগ।

আনসাকসেসের পাল্লা বেশি ভারি হওয়ার আগেই একজনকে বিয়ে করে ফেলে সোহাগ। কিন্তু সেখানেও আনসাকসেস হয়ে যায় সে! নিজের অনৈতিক কর্মকান্ডে ভেংগে যায় সোহাগের সংসার!

ভাগ্যের চাকা ঘুরোতেই হবে সোহাগকে। এবার সে যোগ দেয় মাদক ব্যবসায়। সোহাগের অনুযোগ, সাকসেস তো দুরের কথা কোনরূপ শান্তি পায়নি সেখানেও।

সকালে পুলিশের দৌড়ানি তো বিকালে মাদকসহ আ্যরেস্ট। হাজত খেটে বের হয়ে কোনরকম ব্যবসা খাড়া হওয়ার আগেই আবার আ্যরেস্ট। সর্বশেষ ৭৬ দিন হাজতবাস হল সোহাগের।

সোহাগ দমবার পাত্র নয়। কারন সে জানে “ফেইলর ইজ দ্য পিলার অব সাকসেস”। জেলখানায় সোহাগের সাথে পরিচয় হয় কিছু কুখ্যাত চোরের।

সবাই আগেপিছে জেল থেকে বের হয়ে এসে সোহাগরা কয়েকজন মিলে গঠন করে “চুরি টিম”। চোর সম্প্রদায়সহ দিনের বেলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুযোগ বুঝে তালা ভেংগে চুরি করবে বলে নিয়ত করে সোহাগ।

কথাবার্তায় স্মার্ট সোহাগের আক্ষেপ, এত রিস্ক নিয়ে কাজ করে প্রথমদিন মাত্র ২৫০০/ টাকা ভাগে পায় সে। অর্থাৎ এখানেও আনসাকসেস সে!

তার আনসাকসেসের পর্বটা এখানে থেমে থাকলেও চলতো। কিন্তু সোহাগের এবারের আনসাকসেস ভাগ্যটা বড়ই নির্মম!

২য়বারের মত চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সোহাগ! তার আনসাকসেসের কারনে এলাকাবাসী ধরে ফেলে ফ্রি ফ্রি কিছু আদর যত্ন করে পুলিশে তুলে দেয় সোহাগকে।

এত এত আনসাকসেসের পরও সোহাগের শেষ সাকসেসের চেষ্টা, “স্যার একটা ছোট মামলা দিয়েন”! অর্থাৎ এত আনসাকসেসের পরও সোহাগ আবারো অসৎ লাইনে দাড়িয়ে তার জীবনের সাকসেস দেখতে চায়।

শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সোহাগ সাকসেস নামের বিষয়টাকে ধরতে চাইলেও, সন্দেহ নেই এখানেও আনসাকসেস হবে সোহাগ।

সোহাগের আনসাকসেসের গল্পটি এখানেই শেষ হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD