1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
আকতার হোসেনের মাতা ফাতেমা হোসেনের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক - দৈনিক প্রহর আলো
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

আকতার হোসেনের মাতা ফাতেমা হোসেনের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪১ Time View

ডেস্ক সংবাদঃ

তথ্য অধিদফতরে কর্মরত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা জনাব আকতার হোসেনের মা ফাতেমা হোসেনের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি স. ম. গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন৷

শোক বার্তায় তাঁরা মরহুমা ফাতেমা হোসেনের বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন৷

উল্লেখ্য, মরহুমা ফাতেমা বেগম বাগেরহাটের প্রখ্যাত শহিদ মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের সহধর্মিনী৷ মরহুমার জ্যেষ্ঠ পুত্র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন৷

মৃত্যুকালে ফাতেমা হোসেন দুই পুত্র ও চার কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন৷ বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় গতরাত ১০টার দিকে ফাতেমা হোসেন বাগেরহাট শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৮ বছর৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD