1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০১১ Time View

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে ২ কেজি ৬৩০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব)-১ সদস্যরা। আটককৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার লক্ষীপুর জামাদারপাড়া এলাকার মো.আব্দুর রহিমের ছেলে মো. মোশারফ (২৬) ও লক্ষীপুর জেলার রেজাউল খানের ছেলে মো. তরিকুল ইসলাম (২৩)। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১ এর সহকারি পরিচালক ও কোম্পানি কমান্ডার মো. মোর্শেদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ থেকে হিরোইনের একটি চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে চালের বস্তা বোঝাই একটি ট্রাককে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি ৬৩০ গ্রাম হিরোইন, তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৩শ’ টাকাসহ তাদের আটক করা হয়। পরে ট্রাকসহ তাদের র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা নিজেদেরকে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে র‌্যাব-১ কে জানায়। তাদের অন্য সহযোগীরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে হিরোইন দেশের ভিতর নিয়ে আসে। পরবর্তীতে হিরোইনের চালানগুলো কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে ঢাকাসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। টঙ্গী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD