1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

সুষ্ঠু বিচারের দাবিতে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫৬ Time View

টঙ্গী গাজীপুর প্রতিনিধি:-

গাজীপুরের বাসন থানাধীন এলাকায় বিউটি পার্লার কর্মীকে দিনের পর দিন জোর করে যৌন কর্ম করানোর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। টঙ্গীর পশ্চিম থানার প্রত্যাশা মাঠে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাতে বাসন নলজানি গেট ওয়াল সিটির ২ তলার ফ্ল্যাটের ভিতর মরিয়ম নামে এক কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে বাসন থানার একটি মামলা দায়ের করা হয়। আমি ঔ মামলার তীব্র প্রতিবাদ জানাই। মোছাম্মদ মরিয়ম বেগম মেয়েটিকে আমার সন্তানের মত দেখতাম। বেশকিছু দিন আগে গাজীপুরের মোজাম্মেল হক মার্কেটে মুক্তার পালারে কর্মরত থাকা অবস্থায় তাকে পাশবিক নির্যাতন করা হতো। ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রফিক ওই ঘটনার একটি বিচারে কর্মস্থল থেকে তাড়িয়ে দেওয়ার পর মেয়েটির থাকার কোন জায়গা না থাকায় আমি রোকসানা আহমেদ রোজী এবং বাসন থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধে মেয়েটিকে আমার বাসায় আশ্রয় দেই। স্থানীয় একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক এই ঘটনাটি ঘটিয়েছে। জনগণ আমাকে ভালোবাসে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই সাজানো অভিযোগ করা হয়। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD