1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০৭ Time View

জাহাঙ্গীর আকন্দ :

গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি রোডে আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত সোমবার রাতে। এসময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বেকার কান্দা গ্রামের জসিম উদ্দিন মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (২২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ রানা (২১) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার নগরপাড়া গ্রামের আনছার আলীর ছেলে শামীম মিয়া (২০), চাঁদপুর জেলার হাইমচর থানার গন্ডামারা গ্রামের নুরু মিয়ার ছেলে জাবের মিয়া (২৫)।

পুলিশ জানায়, মোক্তারবাড়ি রোড এলাকায় মাদকের একটি বড় চালান ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে এস আই ইয়াসিন আরাফাত ও একদল পুলিশসহ স্থানীয় লোকজনের সহায়তায় জনৈক আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

পুলিশ আরো জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে আলমগীর হোসেন নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ওই ভাড়া বাসায় বসবাস করার সুবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD