1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

জন-অংশীদারিত্বমূলক পুলিশী ব্যবস্থার পথিকৃৎ টিম গুলশান-ডিসি গুলশান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১১৪৫ Time View

লেখক : সুদীপ চক্রবর্তী,উপ-পুলিশ কমিশনার, গুলশান বিভাগ,ঢাকা মেট্রোপলিটন পুলিশ.     জন-অংশীদারিত্বমূলক পুলিশী ব্যবস্থার পথিকৃৎ টিম গুলশানের সকল সদস্য এই সত্তার অবিচ্ছেদ্য অংশ।সকল সদস্যের ক্ষুদ্র ক্ষুদ্র আত্মত্যাগেই পূর্ণ, প্রাসঙ্গিক, প্রত্যাশিত, স্বীকৃত রূপ নিয়েছে এই গুলশান বিভাগ। কোভিড অতিমারিকালীন টিম গুলশানের গর্বিত সদস্যগণ জীবন বাজি রেখে মানুষের পাশে সর্বোচ্চ শক্তি, ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে নিজেদের উজাড় করে বিলিয়ে দিয়েছে।পাশাপাশি অপরাধ নির্মূল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণেও ছিল কার্যকর, আন্তরিক, দৃঢ়প্রত্যয়ী।

টিম গুলশানের গর্বিত সদস্যদের মানবিক ও পেশাদারি ভূমিকাকে সম্মাননা ও স্বীকৃতি জানানোর জন্যই গুলশান বিভাগে কর্মরত নিয়মিত পুলিশ সদস্য, পরিবহন গাড়িচালক, বেতারচালক, সিভিল সদস্য ও আনসার সদস্যদের সমন্বয়ে সম্প্রতি ১০০ ফিট সংলগ্ন সেফ’স টেবিল কোর্টসাইডে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়।ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র‍্যাফেল ড্র, গিফট হ্যাম্পার ও প্রীতিভোজের আয়োজনে সবার জন্য একটি মনোরম দিবস উপহার দেয়া হয়।কোভিড স্বাস্থ্যবিধি অনুসরণে অনুষ্ঠানস্থলে প্রতিনিধিত্বমূলক ও সীমিত উপস্থিতি নির্ধারণ করা হয়।

সবার সক্রিয় অংশগ্রহণে এই দিনটি সত্যিই হয়ে উঠেছিল আনন্দঘন, মনোরম, উৎসবমুখর।সহকর্মীদের নিয়ে এ ধরণের আয়োজন সবার মধ্যে মেলবন্ধন সৃষ্টি ও কর্মে অনুপ্রেরণা যোগাতে পাথেয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD