1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

জেলা ও বিভাগীয় পর্যায়ে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ১০৪৭ Time View

জেলা ও বিভাগীয় পর্যায়ে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প আজ একনেক সভায় অনুমোদন হওয়ায় বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ একইসাথে মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি ও সম্মানিত তথ্য সচিব জনাব খাজা মিয়া’র প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রকল্পটির শৃুরু থেকে বিভিন্ন পর্যয়ায়ে যেসকল শ্রদ্ধাভাজন কর্মকর্তা অবদান রেখেছেন এবং অনুমোদন লাভে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে দেশের তৃণমূলসহ জেলা পর্যায়ে সরকারের প্রচার কার্যক্রম জোরদার হবে।

এই প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ৫ তলা এবং বিভাগীয় পর্যায়ে ৭ তলা বিশিষ্ট জেলা তথ্য কমপ্লেক্সে নির্মাণ করা হবে। তথ্য কমপ্লেক্সে প্রচার ও সচেতনতামূলক কাজ বাস্তবায়নের আধুনিক সুবিধাদি অন্তর্ভুক্ত থাকবে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- সিনেকমপ্লেক্স, সম্মেলন কক্ষ, ডিজিটাল আর্কাইভস, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের জন্য কম্পিউটার ডেস্ক, প্রিন্টার ও অনলাইন সুবিধা, এডিটিং ও রিপোর্টিং প্যানেল, টেলিভিশন সাংবাদিকদের জন্য ভিডিওি এডিটিং প্যানেল ও রেকর্ডিং রুম, প্রশিক্ষণ সুবিধা, মিডিয়া রুম, তথ্য প্রযুক্তি কেন্দ্র বা IT Hub, রিহার্সেল কক্ষ, ইন্টারনেট ক্যাফে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বাস্তবমুখী উন্নয়ন চিন্তার আরো একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক জেলা তথ্য কমপ্লেক্স প্রকল্প। এ উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি অধিদপ্তর এবং মাঠপ্রচারে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ পথ চলার সুফল এই জেলা তথ্য কমপ্লেক্স। এ প্রকল্প অনুমোদন হওয়ায় গণযোগযোগ অধিদপ্তর এবং তার অধিনস্ত জেলা তথ্য অফিসগুলোর দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেলো। আশা করি বিষয়টি অনুধাবন করে জেলা তথ্য অফিস সরকারের রূপকল্প বাস্তবায়ন এবং উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD