1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পেশাগত দক্ষতা অর্জনের জন্য নিয়মিত জ্ঞান চর্চা করতে হবে : আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১১২২ Time View

 

ডেস্ক সংবাদ :

পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে নিয়মিত জ্ঞান চর্চা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানালেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আইজিপি আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১১ জন কর্মকর্তার ‎‎‎র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই। দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গঠন করতে চাই।

তিনি বলেন, পুলিশি সেবা সারাদেশে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণেও বহুবিধ কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আইজিপি বলেন, চেইন অব কমান্ড বজায় রাখতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সাথে কোন আপোস করা যাবে না।

পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ডিআইজি পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মোঃ হাবিবুর রহমান, মহাঃ আশরাফুজ্জামান, এস এম আক্তারুজ্জামান, আমেনা বেগম, মোঃ হায়দার আলী খান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আজাদ মিয়া, মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, আতিক ইসলাম, মোঃ রুহুল আমিন এবং বাসুদেব বনিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD