1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

অভিনব পন্থায় নিউইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৬২ Time View

ডেস্ক সংবাদ :
পোষ্ট অফিসের মাধ্যমে পার্সেলযোগে অভিনব পন্থায় নিউইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ নাহিদ পারভেজ তাহিন(৩৭), মোঃ মিজানুর রহমান জুয়েল(৩৮), মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত(৪০) ও মোহাম্মদ রাজীব হাওলাদার(২৮) ।

খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী ডিএমপি নিউজকে জানান, রবিবার (৬ ডিসেম্বর) খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সম্প্রতি তারা কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আনীত ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করে। সংগৃহীত ইয়াবার চালান গত রবিবার (৬ ডিসেম্বর) নিউইয়র্কে প্রেরনের উদ্দেশ্যে জিপিও-তে জমা দেওয়ার বিষয় স্বীকার করে। অভিযুক্তদের প্রদত্ত তথ্যের আলোকে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় উক্ত পার্সেলটি সনাক্ত করা হয়।তিনি আরো বলেন, জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে উক্ত পার্সেল খোলা হয়। উক্ত পার্সেলের মধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাই এর ভিতর ফাঁকা জায়গায় পলিথিন দ্বারা অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। উক্ত দুটি জিন্স প্যান্ট থেকে পাওয়া ৬৮টি স্ট্রাইক হতে ২০৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত অর্থ লগ্নীকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

গ্রেপ্তারকৃতদের খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তথ্যসূত্র:ডিএমপি নিউজ.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD