কাজী ওয়াজেদ আলী,অফিসার ইনচার্জ,পললবী থানা,ডিএমপি,ঢাকা’র ফেসবুক ওয়াল থেকে নেয়া-
“টিম পল্লবী”র সাফল্যে উচ্ছসিত আমরা- এডিসি পল্লবী জোন জনাব মোঃ আরিফুল ইসলাম পিপিএম এবং এসি পল্লবী জোন জনাব মোঃ শাহ কামাল সাহেবের সরাসরি তদারকিতে শুরু থেকেই একটি “টিম” হিসেবে কাজ করে যাচ্ছিল পল্লবী থানা।
ইন্সপেক্টর তদন্ত জনাব মামুন এবং ইন্সপেক্টর অপারেশন জনাব কবির সার্বক্ষণিক নেতৃত্ব দিয়ে ভাল কাজে উৎসাহিত করাসহ গাইডলাইন দিয়ে যাচ্ছিলেন সকল অফিসারকে।
কমিটমেন্ট রক্ষার জন্য পল্লবী থানার সকল অফিসার ও ফোর্স দিনরাত নিরলস পরিশ্রম করেছে পল্লবী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রাথমিকভাবে যাতে সহনীয় পর্যায়ে থাকে।
সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় অবশেষে ধরা দিয়েছে সাফল্য। “টিম পল্লবী” নভেম্বর/২০২০ মাসে মিরপুর বিভাগের মধ্যে গ্রেফতারী পরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজে ফাস্ট হয়েছে। এছাড়া একাধিক বিষয়ে ভাল কাজের জন্য ব্যক্তিগতভাবে পুরষ্কৃত হয়েছে আমাদের আরও কিছু অফিসার।
আমরা এ সাফল্যে গর্বিত। এ পুরষ্কার আগামীতে আরো ভাল কাজের ব্যাপারে আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমাদের উৎসাহিত করার জন্য ডিসি মিরপুর জনাব আসম মাহাতাবউদ্দিন পিপিএম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ।