1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটে মাদ্রাসাছাত্র হত্যা: গ্রেফতার দুইজন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৭০১ Time View

ডেস্ক সংবাদ :
বাগেরহাটে মাদ্রাসাছাত্র হত্যা: ১জন শিক্ষক ও ১জন বাবুর্চিকে গ্রেফতার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসার শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন: মোরেলগঞ্জ সদরের সরালিয়া গ্রামের মৃত. মাওলানা শাহেদ আলীর ছেলে মাদ্রাসার হেফজখানার শিক্ষক হাফিজুর রহমান ফারুক (৫০) এবং একই এলাকার আবদুল গনি হাওলাদারের ছেলে বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদার (৪০)।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, রোববার রাত সাড়ে ১২টায় নিহত ছাত্রের মা তাছলিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে এ মামলায় ওই মাদ্রাসার শিক্ষক ও বাবুর্চিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা আশা করি অতিদ্রুত সময়ের মধ্যে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে পারব।
উল্লেখ্য, হাসিবুল শেখ ওই মাদ্রাসার নাজেরানা কোরআন বিভাগের শিক্ষার্থী ছিল। আর মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে। বিষয়টি জানার পর মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, শনিবার (০৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা করে ঘুমিয়েছিল সবাই। সকালে ফজরের নামাজ শেষে জিহাদি ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD