1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

প্রচারের মূল উদ্দেশ্য জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ রচনা করা—– তথ্য সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৭ Time View

ডেস্ক সংবাদ :
তথ্য সচিব খাজা মিয়া বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের প্রচার কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ রচনা করা, মেলবন্ধন তৈরি করা। সরকারের উন্নয়নের সর্বশেষ তথ্যটিও যাতে জনগণ জানতে পারে সে উদ্দেশ্যে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহকে কাজ করতে হবে।
তথ্য সচিব আজ রাজধানীর সার্কিট হাউজ রোডে স্থাপিত তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সদর কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন। অধিদপ্তরের সদর কার্যালয়ে এটি ছিল তথ্য সচিবের প্রথম আগমন। এ সময় তিনি বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।
তথ্য সচিবের পরিদর্শন উপলক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধিদপ্তরের জন্ম ইতিহাস, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো, কার্যাবলি ও প্রকল্পসমূহের বিষয়ে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ও পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়। করোনা পরিস্থিতিতে সচেতনতামূলক প্রচারসহ সাম্প্রতিক প্রচার কর্মকাণ্ড বিষয়ে সংক্ষেপে তুলে ধরা হয়।
সচিব বলেন, উন্নয়নের তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের কাছ থেকে ফিডব্যাক সংগ্রহ করা, তাদের মতামত সংগ্রহ করা এবং যথাযথভাবে সরকারকে জানানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গণযোগাযোগ অধিদপ্তর যেরূপ কাজ করছে তা জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের ক্ষেত্রে প্রচারকর্মী সরাসরি জনগণের কাছে উপস্থিত হয়ে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করেন। তাই সরাসরি ফিডব্যাক প্রাপ্তি এখানেই সম্ভব। ফিডব্যাক সংগ্রহের বিষয়টি কীভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়ে পর্যালোচনা ও পরীক্ষা করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষাংশে অধিদপ্তরের সংগীত দল মুজিববর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং কার্যক্রমের ওপর উদ্বুদ্ধকরণ গণসংগীত পরিবেশন করেন।
অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD