1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কোন ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না -তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৭৮ Time View

ডেস্ক সংবাদ :
‘কোনভাবেই কোন ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না’ বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।
আজ মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাবকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা বিষয়ক বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ আমরা যেভাবে পালন করতে চেয়েছিলাম করোনার কারণে তা পারছি না। মুজিববর্ষের শেষদিকে আজকে নানাভাবে নানাপ্রসঙ্গ টেনে বিতর্ক তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। একটি অসৎ উদ্দেশ্য নিয়ে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কোনভাবেই কোন ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না।’
নানা ইস্যু তৈরি করে যারা বঙ্গবন্ধুকে অবমাননা ও সমাজে হানাহানি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হবার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা দেশের মানুষকে পথ দেখায়। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য সাংবাদিকদের লেখনী মানুষের মনন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, যারা মধ্যযুগের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজ কলম নিয়ে সোচ্চার হবার সময় এসেছে।’
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু একটি নিরস্ত্র ও ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছেন। হাজার হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতিসত্তা সৃষ্টি হবার পর বাঙালি কখনো স্বাধীন ছিল না। বাঙালিকে অতীতে বহুজন উদ্দীপ্ত করেছেন, স্বাধীনতার আহ্বান জানিয়েছেন, কিন্তু সফল হননি। বঙ্গবন্ধুই প্রথম বাঙালিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করে এক সাগর রক্ত পাড়ি দিয়ে স্বাধীন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এজন্য একদিকে বঙ্গবন্ধু যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তেমনি পুরো বিশ্বের সমস্ত বাঙালিদের নেতা।
প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধির জন্য আইন সংশোধনের পর্যায়ে রয়েছে, যা সংসদের আগামী অধিবেশনে উপস্থাপনের চেষ্টা চলছে, জানান তথ্যমন্ত্রী। এ সময় তিনি স্মার্ট ফোন নিয়ে সময়ক্ষেপণের পরিবর্তে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সদস্য দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রেস কাউন্সিল সদস্য বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব এম এ মজিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা ও সাধারণ সম্পাদক চৌধুরী.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD