1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ঢাকা জেলার আশুলিয়া সাভার এবং রাজধানীর মিরপুর ও ভাটারা এলাকা হতে ভুয়া চাকুরিদাতা প্রতিষ্ঠানের ২৮ প্রতারক গ্রেফতার চাকুরিপ্রার্থী ৫০ জন ভুক্তভোগী উদ্ধার। - দৈনিক প্রহর আলো
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ঢাকা জেলার আশুলিয়া সাভার এবং রাজধানীর মিরপুর ও ভাটারা এলাকা হতে ভুয়া চাকুরিদাতা প্রতিষ্ঠানের ২৮ প্রতারক গ্রেফতার চাকুরিপ্রার্থী ৫০ জন ভুক্তভোগী উদ্ধার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৬৯২ Time View

ডেস্ক সংবাদ :
২৯/১১/২০২০ তারিখ সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, কিছু ভুয়া নামধারী ভিন্ন ভিন্ন কোম্পানি চাকুরীপ্রার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর বিশেষ আভিযানিক দল ২৯/০৯/২০২০ তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮.৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর মিরপুর ও ভাটারাসহ ঢাকা জেলার আশুলিয়া-সাভার এলাকায় অভিযান পরিচালনা করে ভিন্ন ভিন্ন ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের চাকরিপ্রার্থী মোট ৫০ ভুক্তভোগী উদ্ধারসহ ২৮ প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়।

(ক) রাজধানীর শাহ আলী থানাধীন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে “প্রসেস সিকিউরিটি সার্ভিস লিমিটেড” নামক প্রতিষ্ঠান হতে ৬৫ টি জীবন বৃত্তান্ত ফর্ম,৩টি সিল,১টি ব্যানার,৪টি ডায়রি এবং ৪ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা নিম্নোক্ত ৬ প্রতারক’কে গ্রেফতার করে।
১। মোঃ মোসলে উদ্দিন (৪২), জেলা- নোয়াখালী
২। মোঃ ফজলুল ইসলাম @সুনাম (৪০), জেলা-লক্ষীপুর
৩। মোঃ আব্দুল মান্নান (৫২), জেলা-জয়পুরহাট
৪। মোঃ রেজওয়ান মাহমুদ রনি (২১), জেলা-পটুয়াখালী
৫। রাজু চন্দ্র শর্মা(২৪), জেলা-ফেনী
৬। মোঃ সাখাওয়াত হোসেন সজিব (২২), জেলা- কুমিল্লা।

(খ) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় “Oyster International limited” নামক প্রতিষ্ঠান হতে ২টি ভর্তির আবেদন বই,২টি অঙ্গীকারনামা বই,৪টি স্ট্যাম্প সিল,১টি ব্যানার,৭টি আইডি কার্ড,৩টি টাকা জমার রশিদ বই,১টি টাকা খতিয়ান বই,নগদ ৮৩৯৬ টাকা ও ১৬ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা নিম্নোক্ত ৫ প্রতারক’কে গ্রেফতার করে।

১। আল-রাব্বি হাসান @ পরিতোষ আওয়াল (৩৫), জেলা-রংপুর
২। নুর কালাম (৩১), জেলা-ফেনী
৩। হাসিবুর রহমান (২১), জেলা-কুষ্টিয়া
৪। ফয়েজ (২৮), জেলা-নোয়াখালী
৫। মোঃ মামুন মিয়া (২১),জেলা-কুড়িগ্রাম

(গ) রাজধানীর প্রগতি সরণির নর্দা এলাকায় “Amecon security services limited” নামক প্রতিষ্ঠান হতে ২২টি চাকরির বিজ্ঞাপন,১৮টি ব্যাংকে টাকা জমার রশিদ,৭টি রেজিস্টার বই,৬৫টি জীবন বৃত্তান্ত ফর্ম,৫০টি লিফলেট,৭১ টি বিজ্ঞাপন,৮টি সিল ও ৯ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা নিম্নোক্ত ২ প্রতারক’কে গ্রেফতার করে।

১। গোলাম মোস্তফা (৫৫), জেলা-নেত্রকোণা
২। তোফাজ্জল হোসেন (৫২), জেলা-গাইবান্ধা।

(ঘ) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টোংগাবাড়ি এলাকায় “Gym Security Ltd” নামক প্রতিষ্ঠান হতে ৪০টি নিয়োগ বিজ্ঞাপন ফর্ম,৩টি ভর্তি ফর্ম,৭টি হলফনামা,১০টি আইডি কার্ড,৭টি যোগদানপত্র ও ১৫ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা নিম্নোক্ত ১৪ প্রতারক’কে গ্রেফতার করে।

১। মোঃ সোহেল রানা (৩২), জেলা-মাগুড়া
২। মোঃ ইমরান (১৮), জেলা-বরগুনা
৩। মোঃ রাব্বি মাহমুদ (১৮), জেলা-ঢাকা
৪। ইব্রাহিম শেখ (২৪), জেলা-গোপালগঞ্জ
৫। চয়ন বাড়ই (১৯), জেলা-গোপালগঞ্জ
৬। মোঃ ফাহাদ (১৮), জেলা-বরিশাল
৭। মোঃ হাবিব (১৮), জেলা-গাইবান্ধা
৮। মোঃ রাসেল (১৮), জেলা-সিরাজগঞ্জ
৯। মোঃ বাদল আহমেদ (১৮), জেলা-সিরাজগঞ্জ
১০। মোঃ তাওসিফ (২০), জেলা-মাদারীপুর
১১। মোঃ ইমরুল কায়েস (২৪), জেলা-ফরিদপুর
১২। মোছাঃ মোস্তাফিম মজরিনা @ হ্যাপি (২১), জেলা-চাপাইনবাবগঞ্জ
১৩। হালিমা আক্তার (১৮), জেলা-ঢাকা
১৪। জহুরা আক্তার বিথি (১৯), জেলা-মানিকগঞ্জ

(ঙ) ঢাকা জেলার সাভার থানাধীন কালমা এলাকা হতে আয়কর অফিসে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ২টি ভুয়া নিয়োগপত্র ও ৬ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা নিম্নোক্ত ১ প্রতারক’কে গ্রেফতার করে।

১। মোঃ গিয়াস সরদার (৬০)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানী সহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষনীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক সদস্যদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু নব্য প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD