1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

র‌্যাব ৪ এর অভিযানে ঢাকা জেলার সাভার এলাকা হতে ০১ টি ট্রাকে ৮৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তারসহ চোরাকারবারি সিন্ডিকেটের ০৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৬৩১ Time View

ডেস্ক সংবাদ :
৩০ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক ২০.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু অসাধু লোক চোরাই ইলেকট্রিক তার বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা জেলার সাভার থানাধীন মধুমতি মডেল টাউনের নিকট অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩০ নভেম্বর ২০২০ তারিখ ২১.০৫ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি পরিবহন ট্রাকে ৮,৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার, ০৪টি কাটার এবং ০১ টি ওয়েট মেশিন উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলোঃ

১। মোঃ এমদাদুল ইসলাম (৩৬), জেলা-গাজীপুর,
২। মোঃ নাসির (২৬), জেলা-পাবনা
৩। মোঃ লোকমান হোসেন (৫৩), জেলা- ভোলা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের অপরাধের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে ইলেকট্রিক তার চুরি করে সাভার সহ ঢাকা জেলার অন্যান্য স্থানে স্বল্প মূল্যে বিক্রয় করে আসছিলো।

উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এরূপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD