1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
রাজধানীর বাড্ডা থেকে স্বর্ণ, মদ, বিদেশি অস্ত্র,ডলারসহ কোটি টাকা উদ্ধার - দৈনিক প্রহর আলো
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

রাজধানীর বাড্ডা থেকে স্বর্ণ, মদ, বিদেশি অস্ত্র,ডলারসহ কোটি টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ১০৪৬ Time View

রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে নগদ এক কোটি টাকা, আট কেজি স্বর্ণ, ১০টি দেশের মুদ্রা, বিদেশি মদ ও একটি পিস্তল জব্দ করেছে র‍‍্যাব।

শনিবার সকালে অভিযান শেষে এসব তথ্য জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানোর পর মনিরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরের ১ হাজার ৫০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। অভিযান শেষে ব্রিফিংয়ে র‍্যাব জানায়, মনিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা করা হবে।

শুক্রবার রাত ১০টা থেকে রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু । রাতেই ৬ তলা ভবনের একটি ফ্লোরে পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা, ডলার, মদ ও স্বর্ণালঙ্কার।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানান, মনির হোসেন ওরফে গোল্ডেন মনির হুণ্ডির ব্যবসা ও স্বর্ণ চোরাচালানে জড়িত। ৬ কোটি টাকা দামের ২টি রেজিষ্ট্রেশন বিহীন গাড়িও ব্যবহার করতেন তিনি। নামে বেনামে রয়েছে দুইশ’রও বেশি প্লট। সব মিলিয়ে মনিরের প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে।

এছাড়াও রাতে ভাটারায় মনিরের গাড়ির শো রুম অটো কার সিলেকশনে অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া বেশ কয়েকটি গাড়ি পাওয়া গেছে। উদ্ধার হয়েছে শুল্ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সিলমোহর।

মনির হোসেন এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের সহযোগী ছিলেন গোল্ডেন মনির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD