1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

৬ মাসের সাজা থেকে বাঁচতে ১৬ বছর আত্মগোপনে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৭৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

৬ মাসের সাজার হাত থেকে বাচঁতে দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে ছিলেন মো. নজরুল ইসলাম নামে এক আসামি। পরে গতকাল রোববার দুপুরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। নজরুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, মো. নজরুল ইসলামের (৪৫) নামে ২০০৪ সালে একটি চুরির মামলা হয়। সেই মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজার ভয়ে নজরুল ইসলাম এলাকা ছেড়ে মা-বাবা ও স্ত্রী-সন্তান রেখে ফেনীতে আত্মগোপনে চলে যান।

সেখানে তিনি লেবারের কাজসহ নানা কাজ করতেন। সেখানে দ্বিতীয় বিয়েও করেছেন। সেই সংসারে ১৪ বছর বয়সের এক কন্যাসন্তান আছে তার। পরে তার বৃদ্ধ বাবা-মায়ের অনুরোধে সে তার ভুল বুঝতে পেড়ে পুলিশের কাছে ধরা দেন।

দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর রোববার বিকেলে তিনি স্বেচ্ছায় নালিতাবাড়ী থানায় আত্মসমর্পণ করেন। পরে আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD