1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাকিবকে হত্যার হুমকি দেওয়া যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৬০৫ Time View

ডেস্ক সংবাদ:
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানকে হুমকি দেয়া সিলেটের মহসিন তালুকদারের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলার পুলিশ প্রশাসন।

রোববার রাতে ফেসবুকে নিজের একাউন্ট থেকে লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডারকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। সম্প্রতি সাকিবের কলকাতা যাওয়ার বিষয়ে বিক্ষুদ্ধ হয়ে অশালীন বাক্য ব্যবহার করেন তিনি।

যদিও পরদিন ভোরেই আবার দু:খপ্রকাশ করেন। তবে সাকিবকে ক্ষমা চাওয়ার শর্তও দেন। এমন ঘটনায় সাইবার সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলার পুলিশ প্রশাসন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। সাকিবভক্ত অনেকেই মহসিনকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে সোমবার দুপুর থেকে মহসিন তালুকদারের ফেসবুক আইডিটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। তবে ওই লাইভ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে আপত্তিকর সহিংস ভাষা ব্যবহার করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ভিডিওতে ওই যুবককে বলতে শোনা যায়, সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD