1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৯২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতায় গিয়ে কালীপূজার উদ্বোধন করায় শীর্ষ অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক।

মহসিন তালুকদার নামের ওই যুবক রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সাকিবকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার হুমকি দেন তিনি।

মহসিন তালুকদার সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। নিজের ফেসবুক আইডি ‘Mohsin Talukdar’ থেকে লাইভে তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করেন। পাশাপাশি সাকিবকে হত্যা করতে প্রয়োজনে পায়ে হেঁটে ঢাকা যাবেন বলেও উল্লেখ করেন।

অবশ্য ভোর ৬টা ৪ মিনিটে আবার লাইভে এসে তিনি পূর্বের লাইভের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে দুঃখ প্রকাশ করলেও তিনি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।

বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, বিকেলে (সোমবার) তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। পরে সাইবার ফরেনসিকের কাছে ভিডিও’র লিঙ্ক হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD