নিজস্ব প্রতিবেদকঃ
আলীকদম থানায় মোটর সাইকেল চুরি হওয়ার ০৩ (তিন) ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গত ১৫/১১/২০২০ ইং তারিখ রাত ০৭.৩০ ঘঠিকা হইতে ০৮.৩০ ঘঠিকার মধ্যে জনৈক লুংচাহ্লা মার্মা এর একটি YAMAHA FAZER VERSION 150 cc মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। অতঃপর আলীকদম থানার একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে আলীকদম থানাধীন ০৩নং নয়াপাড়া ইউপির ক্রাইক্ষং ঝিরির মুখ হইতে মোটর সাইকেল চুরির সহিত জড়িত আসামী ১। মীর কাশেম @ কাশেম(২০), পিতা-মৃত বশির, ২। আলাউদ্দিন(২০), পিতা-মোঃ আমির হোসেন, উভয় সাং-নয়াপাড়া, ০৫নং ওয়ার্ড, ০৩নং নয়াপাড়া ইউপি, থানা-আলীকদম, বান্দরবান পার্বত্য জেলার চোরদ্বয়কে আটক করিয়া তাহাদের দেখানো মতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করে।