1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দিল্লির আকাশ থেকে ঝড়ছে তেল বৃষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৮৭৩ Time View

ডেস্ক সংবাদ: রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পথ-ঘাট পিচ্ছিল হয়ে যায়। খবর পেয়ে দ্রুত পর্যবেক্ষণ শুরু করলেও এখনও কূল কিনারা করতে পারেনি দমকলকর্মীরা।

তদন্তের স্বার্থে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়। রাস্তা তৈলাক্ত হওয়ায় মোটর সাইকেল চালকদের ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির পর থেকে অনেক কল পেয়েছে দমকল বাহিনী, যেখানে সাধারণ মানুষ দাবি করেছেন, তাদের এলাকায় তেল বৃষ্টি হচ্ছে।

এক দুটি নয়, এমন প্রায় ৪০টি কল এসেছে দিল্লি ফায়ার সার্ভিসে। শহরের প্রায় সব অংশ থেকে এই কলগুলো এসেছে। বাধ্য হয়ে পুরো ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছেন তারা। বেশ কয়েকটি রাস্তা বন্ধ এবং কোনো কোনো অংশে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। দক্ষিণ দিল্লির জামিয়া নগর এলাকার হোলি হাসপাতালের উল্টোদিকের রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে পুলিশ।

বিভিন্ন এলাকায় দমকল কর্মীদের রাস্তা ধুয়ে গাড়ি চলাচলের উপযুক্ত করতে দেখা গেছে। দিল্লিতে বেশ কয়েকদিন ধরে আবহওয়া পরিবর্তন লক্ষ্য করা গেছে। এমন সময়ে দিল্লিতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD