1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

রাজধানীর দীয়া বাড়িতে খুন

woohostbd
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ১৩২৬ Time View

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।

ভোলার চরফ্যাশনের বক্কারপুরের ওয়াদুদ মাতাব্বরের ছেলে ওমর ফারুক। অন্যদিকে নরসিংদীর রায়পুরার ভেলুয়াচর এলাকার সুলতান মিয়ার ছেলে ইব্রাহিম খলিল। তারা দুজনই টঙ্গির দত্তপাড়ায় থাকতেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, দিয়াবাড়ি এলাকায় রাত আড়াইটার দিকে র‌্যাবের চেকপোস্ট ছিল। ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যাওয়ার সময় র‌্যাব তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা না থেমে মোটরসাইকেলের গতি বাড়িয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করতে থাকে।

এতে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে তারা দুজন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে সোহরওয়ার্দী হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুজ্জামান আরও জানান, ইব্রাহিম ছিলেন মাদকের ডিলার। তার সহযোগী ছিলেন ওমর ফারুক। রাজধানীর বিভিন্ন থানায় দুজনের নামে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্রঃ জাগো নিউজ ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD