1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০ হাজার পিছ ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৮২৭ Time View

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার সদর দক্ষিণে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে কথিত সাংবাদিক মফিজুল ইসলামকে (৩৯) আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মে) ভোরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ।

এসময় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় ১০ হাজার ৫০ পিস অক্ষত এবং ২৫ গ্রাম ভাঙ্গা ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এবং দিনাজপুর থেকে প্রকাশিত ট্রাস্ট নিউজ২৪.কম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র জব্দ করা হয়।

আটককৃত মফিজুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ দিনাজপুর হতে কক্সবাজারে গিয়ে বিশেষ কৌশলে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহন করত। মুলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্যই সে সাংবাদিকতা পরিচয়কে তার পেশার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করত এবং এই পদ্ধতি অবলম্বন করে সে দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD