1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

দুই পরিবারের দীর্ঘ দিনের সমস্যা একদিনেই সামাজিকভাবে সমাধান করলেন ওসি মাজহার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৮৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক :

যাত্রাবাড়ী থানার আওতাধীন বিবিরবাগিচা ৪ নং গেটের একটি পরিবারের গ্যাস,বিদ্যুৎ,পানি ও দলিল আর রেকর্ডে থাকা চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল তুলে দেন প্রতিবেশি অন্য একটি পরিবার, দুটি পরিবারের মধ্যে এই নিয়ে দীর্ঘ প্রায় ২১ বছর ধরে বিভিন্ন ঝগড়া-বিবাদ ও হামলা মামলা চলমান ছিল । অবশেষে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম কাজল মানবিকতার টানে নিজের চেষ্টায় সামাজিকভাবে সেই সমস্যা সমাধান করে দেন মাত্র একদিনেই । এতে খুশি ভুক্তভোগী ঐ পরিবারসহ উভয় পরিবার।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম ও  প্রতিবেশি নুরুল ইসলামের মধ্যে দীর্ঘ ২১ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল, এনিয়ে বিভিন্ন সময় হামলা-মামলা এমনকি স্থানীয় পঞ্চায়েত কমিটি সমস্যা সমাধানের চেস্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে দ্বন্দ্ব তীব্র থেকে আরও তীব্রতার আকার ধারণ করলে প্রতিবেশি নুরুল হক খায়রুল ইসলাম @ খায়ের মোল্লার বাড়ির পানি,গ্যাস, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং চলাচলের রেকর্ডীয় চলমান রাস্তার উপর ইটা-বালুর মজবুত দেয়াল তুলে রাস্তাটিও বন্ধ করে দেন। এনিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিতে সংবাদ প্রচারিত হলে বিষয়টি নজরে আসে যাত্রাবাড়ি থানার ওসি মাজহারুল ইসলামের।

তিনি সামাজিকভাবে উভয় পরিবারকে ডেকে উভয় পক্ষের মুখে সম্পূর্ণ ঘটনা শুনে এবং নিজে স্ব-শরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষিনভাবে বিচ্ছিন্ন থাকা বিদ্যুৎ,গ্যাস ও পানির সংযোগের ব্যবস্থা করে দেন এবং রাস্তার উপরে নির্মিত দেয়ালটিও ভেঙে সরিয়ে দেন । এসময় যাত্রাবাড়ি থানার ওসি মাজহারুল ইসলািমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী পরিবার।

ভোক্তভোগী খায়রুল ইসলাম @ খায়ের মোল্লা বলেন, আমাদের এই সমস্যা দীর্ঘ ২১ বছর ধরে চলে আসছে, পঞ্চায়েত কমিটিসহ বিভিন্নভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে যাত্রাবাড়ি থানার ওসি মাজহার স্যারের হস্তক্ষেপে সমাধান হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খায়রুল ইসলামের প্রতিবেশি নুরুল ইসলামের মধ্যে দীর্ঘ ২১ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল, এনিয়ে বিভিন্ন সময় হামলা-মামলা এমনকি স্থানীয় পঞ্চায়েত কমিটি সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এনিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করলে প্রতিবেশি নুরুল ইসলাম খায়ের মোল্লার বাড়ির পানি,গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে। এনিয়ে একাত্তর টিভিতে সংবাদ প্রচারিত হলে আমার নজরে আসে, পরবর্তীতে আমি তাদের উভয় পক্ষকে ডেকে সম্পূর্ণ ঘটনা শুনে উভয়কে বুঝিয়ে সামাজিকভাবে সুষ্ঠু সমাধান করে দেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD