1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
র‌্যাব-১০ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার চাঞ্চল্যকর ও ক্লু-লেস খেয়া নৌকার মাঝি হত্যাকান্ডের রহস্য উদ্্ঘাটন এবং আত্মগোপনে থাকা ০৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে । - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

র‌্যাব-১০ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার চাঞ্চল্যকর ও ক্লু-লেস খেয়া নৌকার মাঝি হত্যাকান্ডের রহস্য উদ্্ঘাটন এবং আত্মগোপনে থাকা ০৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

গত ০৪ ফেব্রুয়ারি ২০২২ খিঃ তারিখ আনুমানিক সকাল ০৬:০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়া টিপু মিয়ার বাড়ির সামনে অচেতন অবস্থায় গুরুতর জখমপ্রাপ্ত একজন অজ্ঞাত ব্যক্তিকে পরে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। স্থানীয়রা ভিকটিমের পরিচয় শনাক্ত করে জানায় মৃত ব্যক্তির নাম মনিন্দ দাস (৭০), পিতা-মৃত বরন দাস, সাং-বাঘৈর, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। উক্ত ঘটনায় নিহত মনিন্দ দাসের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬/৯৮ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২২খ্রিঃ, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ইতোমধ্যে হত্যাকান্ডটি সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব বর্ণিত ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া সাবান ফ্যাক্টরী গলি এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়ায় নিঃসংশভাবে মাঝি হত্যাকান্ডের সাথে সারাসারি জড়িত ১। মোঃ ফজলে রাব্বি (২১), পিতা-রাজু আহমেদ লালু মিয়া, মাতা-রওশনারা সাথী, সাং-চুনকুটিয়া, সাবান ফ্যাক্টরী, ২নং ওয়ার্ড, শুভাঢ্যা ইউপি, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ শরীফ (২০), পিতা-মোঃ বাবুল হোসেন, মাতা-কল্পনা বেগম, সাং-চুনকুটিয়া, গ্যাস রোড (রবিন মেম্বারের ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ৩। মোঃ আজিজুল শেখ (২২), পিতা-মোঃ নুরু শেখ, মাতা-বাছিরন বেগম, সাং-কাজলিয়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি-চুনকুটিয়া, ঝাউবাড়ী (লতিব হাজীর ভাড়াটিয়া), ২নং ওয়ার্ড, শুভাড্যা ইউপি, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত মাঝি হত্যাকান্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। নিহত মনিন্দ দাস (৭০) খেয়া নৌকার মাঝি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ বুড়িগঙ্গা নদীর সদরঘাট টু তেলঘাট রুটে নৌকা দিয়ে মানুষ পাড়াপাড় করে জীবিকা নির্বাহ করতেন। গত ০৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ আনুমানিক ৪:০০ ঘটিকায় প্রতিদিনের ন্যয় উক্ত খেয়াঘাটে যাওয়ার উদ্দেশ্যে তার নিজ ঘর থেকে বের হয়। একই তারিখ আনুমানিক ভোর ০৫.১০ ঘটিকায় ঢাকা জেলার, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়া টিপু মিয়ার বাড়ির সামনে পৌছালে গ্রেফতারকৃত আসামীরা ছিনতাই করার উদ্দেশ্যে উক্ত মাঝি’কে ঘেরাও করে। কিন্তু মাঝির নিকট কোন অর্থ না পেয়ে এবং ছিনতাইয়ে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে উক্ত মাঝির থুতনীর নিচে, নাভির উপরে, বুকের বাম পাশে ও পেটের উভয় পাশে একাধিক ছুরিকাঘাত করে নিঃসংশভাবে হত্যা করে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা মাদকাসক্ত, পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। তারা উক্ত খেয়া নৌকার মাঝি হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। এছাড়াও তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতিসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত বাপ্পির বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অস্ত্র, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের ০৩টি মামলা এবং শরীফ এর বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় চাঁদাবাজি ও ইভটিজিংয়ের ০২টি মামলা রয়েছে বলেও জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD