1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

“নন কমিউনিকেবল ডিজিজেই সাধারণ মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি হয়ে যায়”-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১১২২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা: ২১ নভেম্বর, ২০২১ খ্রি.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “ক্যান্সার, কিডনী, হার্ট, ডায়াবেটিসের মত অসংক্রামক রোগের (এনসিডিসি) কারনেই বর্তমানে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি বৃদ্ধি পাচ্ছে। এই রোগগুলিতে প্রতি বছর দেশে সর্বাধিক মৃত্যুসহ অনেক পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। এই ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করেই দেশের আট বিভাগেই আটটি উন্নত মানের ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনী, লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। হাসপাতাল নির্মাণ কাজ একেবারেই শেষ পর্যায়ে আছে। এসব হাসপাতালে হাজারো রোগী বিনা খরচে এরকম নন-কমিউনিকেবল ডিজিজগুলির চিকিৎসা লাভ করবে। এতে করে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার অনেকাংশেই কমে যাবে। ”

আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত ‘ ÔDissemination on Pathways to Reduce Household Out-of-Pocket Expenditure’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

স্বাস্থ্যমন্ত্রী এসময় দেশে করোনায় গত প্রায় ৬শ দিনের মধ্যে ১ম মৃত্যু শুন্য হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে অভিবাদন জানান এবং এটিকে দেশের জন্য একটি বড় সফলতা বলে উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রাশিয়াসহ বিশে^র বহু দেশেই মৃত্যুহার এখনো ঊর্দ্ধমূখী। অনেক দেশ লকডাউনে যাচ্ছে। সে সময় বাংলাদেশ করোনায় মৃত্যু শুন্য হলো। এটি স্বাস্থ্যখাতের সফল পরিকল্পনা, পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফসল। তবে, আমাদেরকে কোনভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ, এটি যাতে আবারো বড় কোন আঘাত হানতে না পারে সেজন্য কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ শাহাদৎ হোসেন, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।

সভায় আগত স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বৃদ্ধির কারণগুলি তুলে ধরেন ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর কৌশল নির্ধারণী তথ্য উপাত্ত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD