1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
পল্লবীতে যুবলীগ নেতার নৃশংস হামলার শিকার সাংবাদিক তুহিনসহ অনেকে - দৈনিক প্রহর আলো
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

পল্লবীতে যুবলীগ নেতার নৃশংস হামলার শিকার সাংবাদিক তুহিনসহ অনেকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৯২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পল্লবীতে যুবলীগে নেতা আল মাহমুদ নয়ন ও তার সহযোগীদের নৃশংস হামলার শিকার হয়েছেন সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন।

বৃহস্পতিবার রাতে পল্লবীর পলাশ নগরের বেলতলা ১০০ দাগ এলাকায় এক মাদরাসা দখলের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে যুবলীগ নেতা নয়ন ও তার সহযোগীদের হামলার শিকার হন ইউসুফ আহমেদ তুহিন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক তুহিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে খবর পাই যে, একদল সন্ত্রাসী পলাশ নগরে একটি মাদরাসা দখল করছে। আমি বিষয়টি পল্লবী থানার সেকেন্ড অফিসার এসআই কাওসারকে জানিয়ে সংবাদ সংগ্রহ করার জন্য বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিরাজ মাহবুব ইফিতিসহ আরো কয়েকজন সংবাদ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখলাম যুবলীগ নেতা নয়ন ও তার সাঙ্গপাঙ্গরা পলাশ নগরের বেলতলা ১০০ দাগ এলাকায় অবস্থিত আনোয়ারুল উলুম মাদরাসা থেকে শিক্ষক ও ছাত্রদের পিটিয়ে বের করে দিচ্ছে। আমি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে যুবলীগ নেতা নয়ন, আনোয়ার, আজমান, জালাল, বাদলসহ প্রায় ২০ থেকে ৩০ জন যুবক ও কিশোর অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়। এসময় নয়নের সাথে থাকা আজমান নামের এক যুবক তার কোমড় থেকে পিস্তল বের করে আমার কপালের উপর আঘাত করে। পরে আমার কিছু সহকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে পল্লবী থানায় একটি অভিযোগ করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক মাহবুব আলম খান বলেন, এ ঘটনায় পল্লবী থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD