1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৮১২ Time View

রবিউল আলম রাজুঃ  রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আতিকুর রহমান ওরফে আতিক ও কাজী হামিদুল হক সুমন।

আজ দুপুর ০৩:২০ ঘটিকায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নং গেইটের পাশের রাস্তা থেকে তাদেরকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম প্রতিবেদককে জানান, মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লা থেকে ঢাকায় এনে বিক্রয়ের জন্য রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নং গেইটের পাশের রাস্তায়  অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ আতিক ও হামিদুল নামের দুইজন ব্যক্তিকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

রমনা মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার) শাহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD