1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

টঙ্গীতে অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮৯৫ Time View

টঙ্গী প্রতিনিধিঃ
গাজীপুর সদর থানার পিবিআই অফিসের পিছনের জঙ্গল থেকে সোমবার রাতে অপহৃত মাদ্রাসার ছাত্র হেদায়েতুল্লা (১৪) কে উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, টঙ্গীর মিলগেইট এলাকা থেকে রোববার কয়েকজন অপহরণকারী হেদায়েতুল্লাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরনকারীরা তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। অপহৃত ছাত্রের মা হেলেনা বেগম মুক্তিপনের টাকা জোগার করতে না পেরে নিরুপায় হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলমের দিকনির্দেশনা এস আই মেহেদী হাসান ও এ এস আই জাবেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহৃত বাবার নাম রফিকুল ইসলাম। তারা টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায় বসবাস করে। মো: হেদায়েতুল্লাহ টঙ্গীর অলিম্পিয়া মতি মসজিদ মাদ্রসায় হেফজ বিভাগের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ মো: শাহ্ আলম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD