1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মহান বিজয় দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৯৭১ Time View

 

ডেস্ক সংবাদ :
মহান বিজয় দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে আজ বা’দ জোহর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম পিএইচডি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মহিবুল্লাহ আল বাকী নদভী।
দোয়ায় মহান বিজয়ের মাসে জাতির পিতা, তাঁর পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, দুই লাখ নির্যাতীতা মা- বোনসহ সকল মরহুম মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ জীবিত আছেন তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD