1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
আমি তার বিজয় দেখছি - পীর হাবিবুর রহমান - দৈনিক প্রহর আলো
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

আমি তার বিজয় দেখছি – পীর হাবিবুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১১৯৩ Time View

“আমি তার বিজয় দেখছি “লেখক: পীর হাবিবুর রহমান,নির্বাহী সম্পাদক- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

যখন মেয়েরা এ পেশায় আসতেননা, তখন তিনে এলেন এবং তার মেধা দিয়ে জায়গাটি জয় করলেন।সেই বাংলারবাণী থেকে আজ ইত্তেফাক ফরিদা ইয়াসমিন আছেন।পেশাদারিত্বের সাথে মহা দুর্দিনে বঙ্গবন্ধুর আদর্শের ফোরাম তাকে জাতীয় প্রেসক্লাবে মনোনয়ন দিলেন।প্যানেল হারে তিনি হারেননা।ক্লাব তার সেকেন্ড হোম।সদস্য থেকে যুগ্মসাধারন সম্পাদক!অবশেষে তিনিই প্রথম সেই নারী যিনি শত’র দিকে হাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হয়ে ইতিহাস গড়লেন।সন্তান দুটিকেও মানুষ করলেন উচ্চ শিক্ষায়।তার চমৎকার ভাইবোনদের আমি চিনি।যেমন আন্তরিক তেমন ভদ্র।

এবার তিনি সভাপতি প্রার্থী।আমি তার জনপ্রিয়তা দেখে এসেছি ক্লাব চত্বরে,শুনছি চারদিকে।একটি উচ্চশিক্ষিত পারিবারিক বন্ধনে থাকা বাড়ির বড় মেয়ে ফরিদা ইয়াসমিনের মানবিক গুন রয়েছে।সাহস আছে,প্রতিবাদ আছে সততা আছে।বন্ধু নঈম নিজামের স্ত্রী বলে নয়,যোগ্যতার কারনেই আমি ফরিদা ভাবির পক্ষে প্রচারনায় নামতামম।আমার দূর্ভাগ্য এমন রোগ ধরা পড়লো যে কাল সকালেই মুম্বাই যাচ্ছি।আমার প্রিয় প্রেস ক্লাবের স্বজনদের কাছে অনুরোধ ক্লাবের মর্যাদা ও উন্নয়নে সভাপতি পদে ফরিদা ভাবিকে দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে একটি ভোট দিন।তিনি সারাদিন ক্লাবে সদস্যদের সাথে থাকতেন।হঠাৎ আসেননি।সদস্যদের চোখে আমি তার বিজয় দেখেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD