1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের জানাযা অনুষ্ঠিত - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের জানাযা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬১৯ Time View

ডেস্ক সংবাদ :
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন্স) মরহুম সাঈদ তারিকুল হাসান, বিপিএম এর জানাযা আজ শুক্রবার সকাল এগারোটায় স্বাস্থ্যবিধি মেনে রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ, মরহুমের সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, বিসিএস (পুলিশ) ২০তম ব্যাচসহ অন্যান্য বি‌সিএস পু‌লিশ ব্যা‌চের প্র‌তি‌নি‌ধিত্বকারী কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এবং ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।

পরে মরহুমের মরদেহ বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তার নিজ জেলা দিনাজপুর নেয়া হয়েছে। সেখানে আরও তিনটি জানাযা শেষে আজ শুক্রবার বাদ আসর মরহুমকে দিনাজপুর সদর থানাধীন মুদিপাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান, বিপিএম গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারী দায়িত্ব পালনরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD