1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
অনলাইন সংবাদ মাধ্যম "স্বাধীন দিগন্ত"র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রহর আলো
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

অনলাইন সংবাদ মাধ্যম “স্বাধীন দিগন্ত”র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে পত্রিকার কার্যালয়ে স্বাধীন দিগন্ত-এর উদ্যোগে এক আন্তরিক ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী-সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি স্বাধীন দিগন্ত সম্পাদক মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন দৈনিক বিজয় বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম আব্দুর রাজ্জাক রাজ।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন,নির্বাহী সদস্য ফখরুল আহমেদ।

আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য তাজুল ইসলাম, এনামুল হক তুহিন, রাসেল আহমেদ, হাফিজুর রহমান শফিক, মির্জা সুবেদ আলী রাজা, রবিউল ইসলাম, মিজানুর রহমান হাওলাদার, দৈনিক রূপছায়ার নিজস্ব প্রতিবেদক আলিনুর হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক রিপন খন্দকার, গোলাম রাব্বি, মোঃ নাঈম প্রমুখ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD