1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ছাত্রলীগের পদ প্রত্যাশী হত্যা মামলার আসামির দৌড়ঝাঁপ

মোঃ জাহাঙ্গীর আকন্দ
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১৬১ Time View

জাহাঙ্গীর আকন্দ:

পড়াশোনা ছেড়েছেন দীর্ঘদিন, প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার চার্জশিটভুক্ত আসামি, পদ পেতে ইতোমধ্যে গাজীপুর মহানগরীর দফতরে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, শুরু করেছেন দৌড়ঝাঁপ।

এমনি অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তামিম আহমেদের বিরুদ্ধে।
জানা যায়, মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়ার পর নতুন কমিটি ঘোষণার জন্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। এর পর থেকেই সাবেক ছাত্রলীগের বিতর্কিত এই নেতারা নতুন করে পদে আসার জন্য দৌড়-ঝাঁপ শুরু করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে,২০১৫ সালে ১৭ নভেম্বর দুপুরে
পূর্ব শত্রুতার জেরে টঙ্গীর আউচপাড়া এলাকার মৃত.আসাদ মিয়া ছেলে সাজ্জাদ হোসেন বাদলকে কুপিয়ে হত্যা করেন তামিম ও তার সহযোগীরা।
ওই ঘটনায় নিহতের মা বাদী হয়ে তামিমসহ আরো পাঁচজনের নাম উল্লেখ করে পরের দিন টঙ্গী মডেল থানায় মামলা (নম্বর-৩৬) দায়ের করেন। পরে অভিযুক্তরা গ্রেপ্তার হয়ে কয়েক বছর জেলেও খাটেন।
অবশেষ ছাত্রলীগ নেতা তামিমকে সেই মামলার অন্যতম আসামিসহ চিহ্নিত সন্ত্রাসী উল্লেখ করে তদন্ত প্রতিবেদনও জমা দেয় পুলিশ।
ছাত্রলীগের কমিটিতে পদ পেতে ইতোমধ্যে তামিম জাতীয় পরিচয় পত্রে নিজের নাম পরিবর্তন করে তামিমের স্থলে তালিম লিখিয়েছেন।
এদিকে জেল খাটার পর সম্প্রতি জামিনে বের হলেও বাদ দিয়েছেন পড়াশোনা। কয়েক বছর ধরে নেই তার ছাত্রত্ব। তবে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম দুটি থানায় নতুন কমিটি হওয়ার খবর পেয়েই চার্জশিটভুক্ত প্রধান আসামি তামিম টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
এ বিষয়ে জানতে তামিমের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ছাত্রলীগের একাধিক সাবেক নেতাকর্মীরা অভিযোগ করেন, বিবাহিত, ছাত্রত্ব নেই বা চার্জশিটভুক্ত আসামিরা যদি ছাত্রলীগের নেতৃত্বে আসে তাহলে কমিটি বিতর্কের মধ্যে পড়ে যাবে। এছাড়াও গঠনতন্ত্রে স্পষ্ট করেই বলা আছে, বিবাহিত বা ছাত্রত্ব নেই এমন কেউ পদে তো দূরের কথা সদস্যই থাকতে পারবে নান। আর চার্জশিট ভুক্ত হত্যা মামলার আসামির সভাপতি পদে আসা সম্ভব নয়।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু বলেন, ছাত্রলীগের কমিটিতে যোগ্য লোকদের নিয়ে আসা হবে। বিবাহিত বা ছাত্রত্ব নেই এমন কেউ এই কমিটিতে জায়গা পাবে না। আর কোনও হত্যা মামলার আসামির পদ বা সদস্য হওয়ার কোনও সুযোগ নেই।অনেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে থানা কমিটির পদ ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD