1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

নতুন অতিথি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১০১৯ Time View

আফরোজা নাইচ রিমা

মনে আছে তোমার?
সারারাত বৃষ্টিতে ভিজেছিলে আমার জন্য শুধুমাত্র আমারই জন্য খোলা মাঠের মধ্যে একলা একা দাঁড়িয়ে !
আমাকে দেখবে বলে।
কখন‌ ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে বারান্দা-বাগানে তোমার দেয়া গাছগুলোয় পানি দিবো এ আশায় !

হঠাৎ শিষের শব্দে আমি তাকিয়ে দেখি তুমি উড়ন্ত ভালোবাসা পাঠালে সকালের আলোর সাথে,
ধরতে গিয়ে একটা উড়াল দিলাম পাঁচতলা থেকে!

তোমার মনে আছে!
ঘর হতে বেরিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার পাশাপাশি পা মিলিয়ে হেঁটেছিলাম অনেকটা পথ,
জানা অজানা রাস্তায় বসে গল্প করেছিলাম একসাথে ঘর বাঁধবো বলে,
ঐ যে শাঁখারি বাজার আর পুরান ঢাকার অলিগলি এক করে ফেলেছিলাম দুজন,
সাজানো বাগান করবো বলে।

মনে নেই তোমার!
হাতখানা টেনে নিয়ে অনামিকায় পড়িয়ে দিলে ডায়ামন্ডের রিং,
কপালে টিপ আর …

আমার মনে নেই।
তোমার মনে আছে কি কি হয়েছিল সেদিনের সেই কমলা আলোয়!

মনে আছে তোমার বেশ,
ছবিগুলো কিন্তু এখনো ঝকঝকে স্মৃতিতে অম্লান,
তোমাকে কচি কলাপাতা রঙের পাঞ্জাবিতে মানিয়েছিল ভারী সুন্দর।
তোমার দেয়া বেগুনী শাড়ির নীল পাড়ে আমাকেও লেগেছিল তোমার দেবীর মতো,
নাকের যে নাকফুল দিয়েছিলে এখনো চকচক করে আমাদের প্রথম দিনের দেখার উচ্ছ্বাসের মতো।

আমি জানি, তোমারো মনে আছে,
আমারই মতো ভরা যৌবনের বন্দরে,
ভিড়বে আমাদের নতুন অতিথি ঘর আলো করে ,
শুধু মনে থাকুক আমাদের মনের মাঝে তুমুল ভালোবাসা ছিল,
আজীবন থাকবে বলে।

আফরোজা নাইচ রিমা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD