1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
রিহাফ কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস ২০২২ উদযাপন - দৈনিক প্রহর আলো
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

রিহাফ কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস ২০২২ উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৯৪৮ Time View
শাহাদাৎ হোসেন ইমরান
আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। নানা কমর্সুচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সারাবিশ্বের ন্যায় (১০) ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক ভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থা-রিহাফ কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস ২০২২ উৎযাপিত হয়।
বিকালে রাজধানীর বারিধারায় ‘সকলের জন্য মর্যাদা,স্বাধীনতা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, কেক কাটা ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে কর্মসূচি পালিত হয়।
সংস্থার জাতীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান এইচ এম আব্দুর রাজ্জাক রাজ এর সভাপতিত্বে ও সংস্থার মহাসচিব জনাব এইচ এম এমদাদ উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংস্থার জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও তেপান্তর গ্রূপের চেয়ারম্যান ড. এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী এবং বিশেষ অতিথি মানবাধিকার সংস্থা লিগ্যাল একশন বাংলাদেশ এর মহাসচিব জনাব হৃদয় হাসান মামুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের অধিকার রক্ষা করাই মানবাধিকার সংস্থার কাজ।বিভিন্ন ক্যাম্পেইন ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এ কাজের পরিধি আরো বাড়াতে হবে। সংস্থার প্রতিটি কর্মীকে নিজের ঘর থেকে আরম্ভ করে মানবাধিকারের কার্যক্রম নিয়ে সমাজে ছড়িয়ে পড়তে হবে।
বিশেষ অথিতি তার বক্তব্যে বলেন,প্রত্যেক ঘরে ঘরে একজন করে মানবাধিকার কর্মী গড়ে উঠলে কাজের মাধ্যমে সমাজে শান্তি -শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
সংস্থার চেয়ারম্যান বলেন “সকলের জন্য মর্যাদা,স্বাধীনতা ও ন্যায় বিচার” প্রতিষ্ঠায় বেসরকারি মানবাধিকার সংস্থা-রিহাফ নিরলস কাজ করে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার সংস্থার পক্ষ থেকে দিবসটি সল্প পরিষরে আয়োজন করা হয়।
উল্লেখ্য ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।
প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD