1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
০৫টি অবৈধ ইট ভাটায় উপজেলা প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা, ২ টি বন্ধ - দৈনিক প্রহর আলো
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

০৫টি অবৈধ ইট ভাটায় উপজেলা প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা, ২ টি বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৮৬০ Time View

গোলাম সারওয়ার সজলঃ
আইনের তোয়াক্কা না করে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট তৈরির অভিযোগে সাভারে ৫ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সাভারের আমিন বাজার ও বলিয়াপুর এলাকায় ইট ভাটার নবায়ন না থাকায় তিনটি ইট ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা এবং ২ টি ইট ভাটা আংশিক ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের বলিয়াপুর ও আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।

দিনব্যাপি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট ভাটার অনুমতি না থাকায় সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় এবিসি ব্রিক্স ও ভাকুর্তা এলাকায় বিএমসি ব্রিক্সের আংশিক ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমিন বাজার চানপুড় এলাকায় এইচ‌এমবি, একেবি ও সোনার বাংলা ইট ভাটায় ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে সোনার বাংলা ইটের ভাটায় গত দুই মাস আগে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় আমিনবাজার এলাকায় এইচ‌এমবি, একেবি ও সোনার বাংলা ইট ভাটায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এবিসি ও বিএমসি ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ এলাকায় অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের অভিযান চলবে৷ এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD