1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৮৫৫ Time View

রবিউল আলম রাজুঃ

ফজরের নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী রোকসানা বেগম (৫৫)। এরপর তর্কে জড়িয়ে পড়েন স্বামী-স্ত্রী। একপর্যায়ে পাশে থাকা লোহার শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান স্ত্রী। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল।

বুধবার (৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হাবিবুর রহমান হোসেনগাঁও গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।

রানীশংকৈল থানার (ওসি) জানান, বুধবার সকালের দিকে হাবিবুর থানায় এসে নিজে আত্মসমর্পণ করেন এবং তার জবানবন্দিতে জানান, নামাজ পড়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায় সময় তার কথা-কাটাকাটি হতো। আজ ফজরের নামাজ পড়তে বলা হলে স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন হাবিবুর। এতে ঘটনাস্থলে মারা যান তার স্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD