1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
"জেনেভায় স্ক্যালিং আপ নিউট্রিশন (সান) এর সাথে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক" - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

“জেনেভায় স্ক্যালিং আপ নিউট্রিশন (সান) এর সাথে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৭৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ৩০ সেপ্টেম্বর, সুইজারল্যান্ডের জেনেভায়, স্থানীয় সময় বেলা ৩ঃ৩০ টায়, স্ক্যালিং আপ নিউট্রিশন (সান) এর কো-অর্ডিনেটরের মিস গার্দার সাথে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমন্বিতভাবে করোনা ভাইরাস মোকাবিলাসহ এর চিকিৎসার সহজলভ্যতা নিয়ে কথা হয়।পাশাপাশি বৈঠকে বাংলাদেশের জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয়াদি নিয়েও জরুরি আলোচনা করা হয়।

সভায় পুষ্টি অর্জনে বাংলাদেশের অর্জনের ভুয়সী প্রশংসা করেন মিস গার্দা। বাংলাদেশ যেভাবে পুষ্টি নিয়ে কাজ করছে তাতে খুব সহসাই বাংলাদেশ পুষ্টিতে দক্ষিন এশিয়ায় লীডারশীপ নিতে পারবে বলেও জানান মিস গার্দা। একই সাথে সফলভাবে কোভিড মোকাবিলা করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভুয়সী প্রশংসা করেন মিস গার্দা।
সভায় কোভিডকালীন বাংলাদেশ কীভাবে দেশের পুষ্টিখাত এর গুণগত মান ধরে রাখায় কাজ করেছে এবং একই সাথে কীভাবে দেশের যুবশক্তির স্বাস্থ্য শিক্ষায় পুষ্টির মান বজায় রেখে কাজ করেছে তার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী ব্রেস্ট ফিডিং এ বাংলাদেশের সাফল্য তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবাকে দেশের মানুষের কমিউনিটি পর্যায় থেকে শুরু করে ডোর টু ডোর পৌছে দিতে বদ্ধপরিকর থাকবেন বলেও জানান।

সভায় বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মোঃ সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মফিজুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিং-এ অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD