1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গীতে এতিমখানায় দুই সহোদর সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ। - দৈনিক প্রহর আলো
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

টঙ্গীতে এতিমখানায় দুই সহোদর সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ।

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৭৫৯ Time View

টঙ্গী প্রতিনিধি :গাজীপুরের টঙ্গীতে সহোদর দুই সাংবাদিক মহিনউদ্দিন রিপন ও মোরশেদ আলম খোকনের বিরুদ্ধে অনৈতিক ভাবে এতিমখানা ও মাদ্রাসায় চাঁদা দাবীর অভিযোগ উঠেছে।

শুক্রবার ৬ আগষ্ট সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানায় এই অভিযোগ করেন এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ
ভুক্তভোগী মাহমুদুল হাসান।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন মধ্য আউচপাড়া কলেজ রোড এলাকার জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় দীর্ঘদিন যাবৎ চাঁদ দাবী করে আসছিল দুই সহোদর সাংবাদিক মহিনউদ্দিন রিপন ও মোরশেদ আলম খোকন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৫ আগষ্ট সকালে জোরপূর্বক মাদ্রাসায় প্রবেশ করে বিনা অনুমতিতে মাদ্রসার আবাসিক মহিলা ও শিশু শিক্ষার্থীদের ছবি মোবাইল ফোনে ধারণ করে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং চাঁদা দাবী করে এবং ধারনকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এসময় তারা চাঁদা না দিলে পিঠিয়ে মারার হুমকিও প্রদান করে।
এতিমখানার মতোয়াল্লী মোঃ মতিউর রহমান সিকদার জানান, আমি এলাকার লোক হিসাবে তাদের অনেক বুঝানোর চেষ্টা করেছি তারা আমার কথা না শুনে আমাকে ভয়ভীতি দেখায় এক পর্যায়ে তারা ধরনকৃত ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সকলের মানহানি করে।এবিষয়ে আমি থানা যোগাযোগ করলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও টঙ্গী জোনের সহকারী কমিশনার এতিমখানা পরিদর্শন করে বিভিন্ন রকম দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD