টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে সহোদর দুই সাংবাদিক মহিনউদ্দিন রিপন (৪৫) ও মোরশেদ আলম খোকনের (৩৫) বিরুদ্ধে অনৈতিক ভাবে এতিমখানা ও মাদ্রাসায় চাঁদাবাজির মামলার খবব পাওয়া গেছে। গতকাল শনিবার টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ ভুক্তভোগী মাহমুদুল হাসান। অভিযোগের তিন ঘন্টার মাথায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলার প্রধান আসামী মহিন উদ্দিন রিপনকে গ্রেফতার করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেইট এলাকায় জামিয়া মাহমুদিয়া কওমী মহিলা মাদরাসা ও এতিমখানা নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে এতিম ছাত্র ছাত্রীদের ক্লাশ চলাকালিন সময় দৈনিক সময়ের আলোর টঙ্গী প্রতিনিধি মহিন উদ্দিন রিপন ও সহোদর মোর্শেদ আলম খোকন জোরপূর্বক ওই এতিমখানায় প্রবেশ করেন। এসময় তারা করোনা মহামারির সময় এতিমখানা খোলা কেন জানতে চেয়ে এতিমখানার অধ্যক্ষ মাহমুদুল ইসলামকে হুমকি দিতে থাকেন। এক পর্যায় তারা এতিমখানা তালা মেরে দেয়ারও হুমকি দেন। অধ্যক্ষ মাহমুদুল ইসলাম জানান, আমাদের কিছু এতিম ছাত্র ছাত্রীদের থাকার যায়গা না থাকায় এখানেই তারা বসবাস করে। এখানে শুধুমাত্র এতিম ছাত্র ছাত্রীদের ক্লাশ করা হয়। গত শুক্রবার সাংবাদিক মহিউদ্দিন রিপন ও তার ভাই মোর্শেল আলম হঠাৎ মাদরাসায় বিনা অনুমতিতে প্রবেশ করেন এবং ঘটনাস্থলেই শিক্ষার্থীদের ছবি তুলে ফেইসবুকে আপলোড দেন। তাকে ছবি প্রকাশ না করতে অনুরোধ করলে সে আর্থিক লেনদেনের কথা বলেন। নতুবা মাদরাসায় তালা লাগিয়ে দিবে বলে হুমকি দেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে পরামর্শ করে গতকাল শনিবার সকালে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করি। স্থানীয়দের অভিযোগ একজন সাংবাদিক হয়ে কিভাবে মাদ্রাসার কমলমতি শিশুদের ছবি যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আমরা এর বিচার চাই। সূত্রে জানাযায়, মহিনউদ্দিন রিপনের বিরুদ্ধে পূর্বেও চিকিৎসক শ্লীতাহানীসহ ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে। এঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের উপ সহকারী পুলিশ কমিশনার পীযুষ কুমার দে জানান, আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তে সত্যতা পেয়ে রিপনকে গ্রেফতার করাা হয়েছে।