1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

টঙ্গীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৮০৩ Time View

(টঙ্গী)গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২১ জুন) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া মশিদুরের বাড়ী থেকে মৃতদেহ টি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মৃত: হারুন অর রশিদ(৩৬)। সে
ডি.এম.পি’র সূত্রাপুর থানাধীন রুপচান এলাকার মোঃ নাজমুল হকের ছেলে। সে বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খা পাড়া এলাকায় মশিদুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী স্থানীয় একটি মাদ্রাসায় চাকরি করেন। দুপুরে খাওয়ার সময় বাসায় এসে দরজা বন্ধ দেখে তার বাড়ীর মালিকের স্ত্রী কে বিষয়টি অবগত করেন। পরে বাড়ির মালিকের স্ত্রী কাঠ মিস্তিকে দিয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন টঙ্গী পশ্চিম থানায় সংবাদ দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের ভিতর থেকে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ নামিয়ে পুলিশ হেফাজতে নেয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD