1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বান্ধবী মুনিয়ার রহস্যজনক মৃত্যু - দৈনিক প্রহর আলো
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বান্ধবী মুনিয়ার রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১২৩৮ Time View

মিরাজ সিকদার ঃ
বাংলাদেশের বৃহত্তম শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আকবর সোবহান এর ছেলে ও বসুন্ধরা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সায়েম সোবহান আনভীরের বান্ধবী বা রক্ষিতা হিসেবে পরিচিত মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে গুলশান ২ এর রোড নাম্বার# ১২০, বাড়ি নাম্বার# ১৯, ফ্ল্যাট বি-৩ তে দুই মাস পূর্বে এক লক্ষ টাকায় ভাড়া নিয়েছিলেন আহমেদ সোবহান আনভীর।

আরও জানা যায় আহমেদ সোবহান আনভীর উক্ত বাসার ভাড়া পরিশোধ করতেন এবং নিয়মিত উক্ত বাসায় আসা যাওয়া করতেন। বাসাটিতে মুনিয়া একাই থাকতো।

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোসারাত জাহান (মুনিয়া) নামের ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সোমবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।

উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তাঁরা।

এই পুলিশ কর্মকর্তা বলেন, মোসারাত জাহান রোববার তাঁর বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তাঁর বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান তিনি। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না। এরও কিছুক্ষণ আগে থেকে বোনের ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পুলিশে খবর দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গুলশান থানার পুলিশ মোসারাতের লাশের সুরতহাল করছিল। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মোসারাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD