1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গীতে মধ্যরাতে যুবলীগের সেহেরির খাবার বিতরন - দৈনিক প্রহর আলো
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

টঙ্গীতে মধ্যরাতে যুবলীগের সেহেরির খাবার বিতরন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৮৮১ Time View

জাহাঙ্গীর আকন্দ : ( টঙ্গী )

গাজীপুরের টঙ্গীতে যুবলীগের টঙ্গী পূর্ব থানার সাধারন সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকারের উদ্যোগে মধ্যরাতে রান্না করা সেহরির খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার ২৬ এপ্রিল মধ্যরাতে নগরীর টঙ্গী রেলস্টেশন এলাকায় পাঁচ শতাধিক দুস্থ, অসহায় মানুষের মাঝে রান্না করা সেহরির খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য আমান উদ্দিন সরকার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন পাঠান, মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসাদুল কবির, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহজাদা সেলিম লিটন, যুবলীগ নেতা আরাফাত হোসেনসহ আওয়ামী অঙ্গ সংগটনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ

এসময় কথা হলে লিটন উদ্দিন সরকার বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশনায় ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেলের পরামর্শে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সার্বিক তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিদিন দুস্থ অসহায় মানুষের জন্য সেহরি ও ইফতারের আয়োজন করে যাচ্ছি। এই কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপী চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD