1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি - দৈনিক প্রহর আলো
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৯৭৯ Time View

স্টাফ রিপোর্টার ঃ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্র ভূমিহীন গৃহহীনদের জন্য ঘর।প্রকৃত সুবিধা ভোগীদের বঞ্চিত করে সচ্ছল ব্যক্তিরা ভোগ করছে বলে একাধিক স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা মৌখিক অভিযোগ করেন । মৌখিক অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি জাতীয় দৈনিক পত্রিকা ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে “” কলাপাড়ায় গৃহহীন ভূমিহীনদের হক বঞ্চিত হচ্ছে সচ্ছল পরিবার ভোগ করছে”” শিরোনামে সংবাদ প্রকাশের পর পেশাদার সাংবাদিক মোঃ রিপন হাওলাদার’কে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে হুমকি দিয়েছেন।
এ ব্যাপারে গত:২০/৪/২১ইং তারিখ সাংবাদিক মোঃ রিপন হাওলাদার বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১১৭৮।

জানা যায়, গত ১৯/৪/২১ইং তারিখ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন বার্তার অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পূণরুত্থান পত্রিকায় ‌উপরে উল্লেখিত শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ২০/৪/২১ ইং তারিখ সকাল আনুমানিক ৮:৪০ মিঃ এর সময় এক অজ্ঞাতনামা ব্যক্তির ০১৭২১২৪৪২৪৫ নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন ধরনের হুমকি মূলক কথাবার্তা বলে ফোন রেখে দেয়। কথাবার্তার একপর্যায়ে উক্ত হুমকিদাতা তার নাম ইউসুফ বলে জানায়। এ ঘটনায় তিনি তার সকল সহকর্মীদের অবগত করে হুমকি দাতার কথাবার্তায় তার ক্ষতিসাধনের আশংকা রয়েছে বলে জীবনের নিরাপত্তা চেয়ে বাড্ডা থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে প্রশিক্ষিত সাংবাদিক মোঃ রিপন হাওলাদার জানান, অসহায় হতদরিদ্রদের হক বিনষ্টকারীরা প্রকৃত সুবিধা ভোগীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে ভোগ করবে। একজন পেশাদার সংবাদ কর্মী তার পেশাগত দায়িত্ব অনুযায়ী বন্টনকারীদের দৃষ্টিগোচরে বস্তনিষ্ঠ তথ্য তুলে ধরবে এটা তার সামাজিক দায়বদ্ধতা। আর সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশের পর লুন্ঠনকারীদের স্বার্থসিদ্ধিতে ব্যাঘাত ঘটেছে বিধায় হুমকি দাতা ইউসুফ পিতা: মন্নান ভূঁইয়া সাং নয়াকাটা থানা: মহিপুর জেলা: পটুয়াখালী উক্ত নম্বর থেকে আমাকে ফোন করে অশ্লীল ভাষায় বিভিন্ন ধরনের হুমকি মূলক কথাবার্তা বলে ফোন কেটে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।
হুমকি দাতার কল রেকর্ড মোবাইল ডিভাইসে সংরক্ষণ করা আছে।

জিডি’র অনুসন্ধান কর্মকর্তা এস আই একেএম নুরুল হক বলেন মোঃ রিপন হাওলাদার একটি জিডি করেছেন। হুমকির বিষয়ে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD