1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৮১৭ Time View

ডেস্ক সংবাদঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের রাজনীতির অঙ্গনে তাঁর রয়েছে অসামান্য অবদান। দেশ ও মানুষের সেবায় নিবেদিত প্রাণ সাবেক মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আজ (বুধবার) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD