টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ
টঙ্গীতে মাদকাসক্ত দুই যুবককে পিটিয়ে পুলিশে দিলেন এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দত্তপাড়া কফিল উদ্দিন রোডে এ ঘটনা ঘটে। এরা হলো, স্থানীয় এলাকার মৃত আব্দুল কাদের সরকারের ছেলে মোস্তাক ও একই এলাকার আতুর ছেলে শামিম।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, মোস্তাক তার বাড়ির নিজ তলায় একটি ফ্লাটের মধ্যে মাদকের আস্তান গড়ে তোলে। ওই ফ্লাটে মাদক কেনাবেচা ও মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। প্রতিদিন সন্ধার পর থেকে ওই রুমে মোস্তাক, শামিম, হাসানলেন এলাকার রুবেল ও রমিজসহ অজ্ঞাত আরো কয়েকজন মাদকের আসর জামায়। শামিম ও মোস্তাককে কয়েকবার থানায় ধরে নেওয়া হয়েছে। পরে কিছুদিন জেল থেকে বের হয়েও পুনরায় মাদক সেবন ও বেচাকেনা শুরু করে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শামিম মাদক সেবন করে এলাকার মানুষের সাথে খারাপ আচরন করতে থাকে। এসময় এলাকাবাসী শামিম ও মোস্তাককে ধরে মারধর করে টঙ্গী পুর্ব থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, দুইজনের মাধ্যে একজন পাগল। পাগলকে ছেড়ে দেওয়া হয়েছে আর একজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে.